সুন্দরবনের গহীন অভয়ারণ্যে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ ১৩ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:০০

সুন্দরবনের ভেতর অবৈধভাবে মাছ ধরতে গিয়ে আটক হওয়া ১৩ জেলে।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীন অভয়ারন্যে প্রবেশ করে মাছ শিকার করার অপরাধে তিনটি ট্রলার ও মাছসহ ১৩ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা।

রবিবার ভোরে ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় বেহালা অভয়ারণ্য খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামের মৃত মোশারফ বাপনার ছেলে রুহুল আমিন বাপনা, হাবিবুর রহমানের ছেলে মেহেদী হাসান, মৃত ইউসুফ হাওলাদারের ছেলে গাওস হাওলাদার, আবুল হোসেন মোল্যার ছেলে রুহুল আমিন মোল্যা, জোব্বার মোল্যার ছেলে বাপু মোল্যা, মৃত রাজ আলী মোল্যার ছেলে আলি আকবার মোল্যা, বোল্লা ব্যাপারির ছেলে তানজিম ব্যাপারি, দেলোয়ার মোল্যার ছেলে মিজানুর মোল্যা, আলমগীর হোসেনের ছেলে রবিউল হোসেন, মৃত রাজ আলী ব্যাপারির ছেলে জাকির হোসেন, মৃত বাবুল শেখের ছেলে রবিউল শেখ, মৃত দলিল ব্যাপারির ছেলে নুর আলী ব্যাপারী এবং একই থানার মাদারতলা গ্রামে শুকুর আলী মোল্যার ছেলে দেলোয়ার মোল্যা।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান জানান, সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় দলবদ্ধ জেলেরা মাছ শিকার করছেন এমন গোপনে সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বনবিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৩ টি ট্রলার, মাছধরা জাল ও ৩০ কেজি মাছসহ আনুষাঙ্গিক মালামাল জব্দ করা হয়। একইসঙ্গে আটক করা হয়  ১৩ জেলেকে।

 তিনি আরও জানান, এঘটনায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম