আইনজীবীকে ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টা: ৮ পুলিশসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৪

মামলা ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসিয়ে গ্রেফতারের পর শিক্ষানবিশ আইনজীবীকে ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আট পুলিশ সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঘটনার শিকার সমর কৃষ্ণ চৌধুরী। সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে তিনি মামলাটি দায়ের করেন।

বাদীর আইনজীবী জুয়েল দাশ এ তথ্য জানিয়েছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশসহ ১১ জনকে আসামি করা হয়েছে৷ এর মধ্যে আট জন পুলিশ সদস্য রয়েছেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, বিরোধের জেরে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সঞ্জয় দাশ পুলিশ সদস্যদের মাধ্যমে ওই ব্যক্তিকে ফাঁসিয়ে দেন।

এর আগে ২০১৮ সালের ২৭ মে বোয়ালখালীর পুলিশ সমর চৌধুরীকে তার নিজ বাড়ি থেকে ৩৬০ পিস ইয়াবা ও একটি অস্ত্রসহ গ্রেফতার করে। তবে তার পরিবার দাবি করে, পুলিশ সমর চৌধুরীকে নগরীর জহুর হকার্স মার্কেট থেকে তুলে নিয়ে গিয়ে ৩৬০টি ইয়াবা ও একটি অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেয়। এ ঘটনায় পরদিন ২৮ মে মাদক ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে পুলিশ।

গ্রেফতারের পর শার্টের পকেটে কলম, হাতে অস্ত্র ধরে থাকা সমর চৌধুরীর একটি ছবি গণমাধ্যমে আসার পর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরে তদন্তে বের হয়ে আসে লন্ডন প্রবাসী সঞ্জয় দাশ নামে এক ব্যক্তির প্ররোচনায় পুলিশ তাকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘আমি ওই সময় থানার দায়িত্বপ্রাপ্ত ছিলাম না। ওই সময় আসলে কী ঘটেছে সেটি আমি নিশ্চিত নই।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম