ভারতে গেলো দুই ট্রাক ইলিশ

বেনাপোল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২০:০৫

দুই ট্রাক ইলিশ মাছ রফতানি করা হয়েছে ভারতে দুর্গাপূজা উপলক্ষে ভারতের সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ শুভেচ্ছাস্বরূপ এক হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আজ এই ইলিশের প্রথম চালান প্রবেশ করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার সময় প্রথম চালানের দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের কেন্দ্রীয় সরকারের জন্য এই ইলিশের শুভেচ্ছা। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহার হিসেবে ইলিশ মাছ দিয়েছে। গত বছরও দুর্গাপূজার সময় দেওয়া হয়েছিল ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ।

আজ দুপুরে ইলিশের চালান বেনাপোল বন্দর এলাকায় এসে পৌঁছায়। এরপর কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টার সময় ছয় মেট্রিক টন করে দুটি ট্রাকে মোট ১২ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে প্রবেশ করে। ইলিশ রফতানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার জাহানাবাদ সি ফুড লিমিটেড। আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের জেকে এন্টারপ্রাইজ। এর সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের নীলা এন্টারপ্রাইজ। প্রতিকেজি ইলিশ মাছ মার্কিন ১০ ডলারে রফতানি করা হলো, যা বাংলাদেশি ৮৫০ টাকা।

বেনাপোল মৎস্য অফিসের কর্মকর্তা আবুল হাসান জানান, এক হাজার ৪৫০ মেট্রিক টনের মধ্যে সোমবার ইলিশের প্রথম চালান ১২ মেট্রিক টন ভারতে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে বাকি ইলিশ মাছ রফতানি হবে ভারতে।

এদিকে ভারতে বাংলাদেশের ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও অবৈধপথে ইলিশ যাওয়া বন্ধ হয়নি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক সীমান্ত এলাকা দিয়ে বিশেষ করে সাতক্ষীরার ভোমরা বন্দর এলাকা, বেনাপোল বন্দর এলাকা তথা শার্শা উপজেলার পুটখালী, ঘিবা, কাশিপুর এবং যশোরের চৌগাছা এলাকা, ঝিনাইদহ জেলার মহেশপুরের পুড়োপাড়া, শ্যামপুর দিয়েও চোরাই পথে বাংলাদেশের ইলিশ পাচার হচ্ছে পশ্চিমবঙ্গের বাজারে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে মাঝে মাঝে মাছের চালান আটকও  হচ্ছে।

আরও পড়ুন- ভারতে রফতানি হচ্ছে দেড় হাজার টন ইলিশ

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম