সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ

হিলি ও বেনাপোল প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২০, ২৩:২০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০০:১০

সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাত দেখিয়ে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রফতানি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে ভারত সরকার। এদিকে রফতানি বন্ধ করায় ভারত থেকে আমদানির জন্য খোলা ১০ হাজার টনের এলসির পেঁয়াজ আসা নিয়ে ও এর বিপরীতে দেশে প্রবেশের অপেক্ষায় পাইপলাইনে থাকা আড়াইশ’ ট্রাক পেঁয়াজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন বন্দরের আমদানিকারকরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের ডিরেক্টর জেনারেল অমিত ইয়াদব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে পেঁয়াজ রফতানির বন্ধের তথ্য জানানো হয়। রাতে ভারতীয় রফতানিকারকদের মাধ্যমে প্রজ্ঞাপনটি বাংলাদেশি পেঁয়াজ ব্যবসায়ীদের হাতে এসে পৌঁছায়। এদিকে সকাল থেকেই বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছুদিন ধরেই পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ব্যাপক পরিমাণে পেঁয়াজ আমদানি করেছিলো। সম্প্রতি পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা তৈরি হওয়ায় দেশের বাজার নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকরা প্রচুর পরিমানে পেঁয়াজের এলসি খোলেন। কিন্তু হঠাৎ করে ভারত সরকার তাদের অভ্যন্তরীণ সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। এতে করে আমরা আমদানিকারকরা পড়েছি মহাবিপদে।

তিনি অভিযোগ করেন, ভারত সরকার প্রতিবছরই কোনও কিছুু না জানিয়ে হঠাৎ করে পেঁয়াজ রফতানি বন্ধ করে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এটা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। তাদের এই সিন্ধান্তের ফলে আমাদের শুধুমাত্র হিলি স্থলবন্দরের আমদানিকারকদের ১০ হাজার টনের মতো পেঁয়াজের এলসি দেওয়া রয়েছে, যার বিপরীতে আড়াইশো ট্রাক পেঁয়াজ নিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় পাইপলাইনে রয়েছে। এইসব পেঁয়াজগুলো রফতানি না হলে তাতে পচন ধরে নষ্ট হবে। আর লোকশান গুনতে হবে আমাদের।

আন্তর্জাতিক আমদানি রফতানি নিয়ম অনুযায়ী যে পণ্যের এলসি খোলা হবে, এলসি রিসিভ করবে সেই পণ্যটা তাদের দিতেই হবে। কিন্তু বার বার তারা এলসি খোলার পরেও পণ্য আটকে দেয়। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ তিনি সাধারণ ক্রেতাদের আশ্বসত করে বলেন, ভারত সরকারের পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণায় ঘাবড়ানোর কিছু নেই। দেশের বাজারে এর ব্যাপক প্রভাব পড়বে না। ইতোমধ্যে মিশর, পাকিস্তান, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা শুরু হয়েছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে ওইসব দেশ থেকে ব্যাপক পরিমাণে দেশে প্রবেশ করবে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আমাদের দেশীয় পেঁয়াজেরও মজুত রয়েছে। সেগুলো বাজারে আসলে দাম খুব একটা বাড়বেনা বলে জানান তিনি। তবে এর জন্য সঠিক সিদ্ধান্ত ও সমন্বয়ের কথা বলেন এ পেঁয়াজ আমদানিকারক।

এদিকে বেনাপোল প্রতিনিধি জানান, সোমবার (১৪ সেপ্টেম্বর) থেকে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। ফলে বেনাপোলের ওপারের পেট্রাপোলে আটকে পড়ে পেঁয়াজ ভর্তি প্রায় শতাধিক ট্রাক। একই অবস্থা ভোমরা বন্দরেও। সকাল থেকে বেনাপোল ও ভোমরা বন্দর দিয়ে কোনও পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি।

ভারতের পেট্রাপোলের একটি সূত্র জানায়, দেশের সব বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজের রফতানি বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর দিয়ে সকালের দিকে ৫০ মে.টন পেঁয়াজ ঢোকার পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ হয়ে যায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম