ছুটিতে এসে শিশু ধর্ষণ, কনস্টেবলের স্বীকারোক্তি

খুলনা প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৬

খুলনা

খুলনার তেরখাদায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১০) ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল রেজাউল করিম (২৩)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ঙ অঞ্চল) এই জবানবন্দি রেকর্ড করা হয়। 

ছুটি কাটাতে বাড়িতে এসে প্রতিবেশী পুলিশ সদস্য এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীর বাবার।

মামলার তদন্ত কর্মকর্তা ও তেরখাদা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, 'আদালতে হাজির করার পর কনস্টেবল রেজাউল ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ কারণে আদালতে তার রিমান্ডের জন্য আবেদন জানানো হয়নি।'

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় বলেন, 'অভিযুক্ত রেজাউলকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাটোর পুলিশ লাইন্সে কর্মরত। ওই শিশুকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।'

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর এলাকায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। যৌন নির্যাতনের সময় শিশুর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটি উদ্ধার ও ধর্ষককে আটক করে। ওই শিশুটি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতার হওয়া উপজেলার মধুপুর ইউনিয়নের মোকামপুর গ্রামের রেজাউল করিমকে আদালতে হাজির করা হয়। রেজাউল তেরখাদা উপজেলার মধুপুরের আলমগীর শিকদারের ছেলে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান