চট্টগ্রামে বন্ধ হলো আরও একটি করোনা আইসোলেশন সেন্টার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮

করোনা আইসোলেশন সেন্টার দীর্ঘ তিন মাস করোনা আক্রান্ত ও উপসর্গে ভোগা ৭৬৫ জন রোগীকে বিনামূল্যে সুস্থ করে তোলার পর চট্টগ্রাম নগরীর হালিশহরে অবস্থিত করোনা আইসোলেশন সেন্টারেরে আনুষ্ঠনিক সমাপ্তি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আইসোলেশন সেন্টারটি বন্ধ ঘোষণা করা হয়। এসময় করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রামের সর্বমোট অনুদান ও আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন প্রতিষ্ঠানটির মুখপাত্র জিনাত সোহানা চৌধুরী।

উদ্যোক্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান। এছাড়া চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, স্বাচিপের সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, আইএমএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু, মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, এই আইসোলেশন সেন্টারটি দীর্ঘ তিন মাস সফলতার সঙ্গে কাজ করেছে। এই আইসোলেশন সেন্টার কীভাবে সফল হলো তা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে। আমি আশা করবো এ শিক্ষা স্বাস্থ্য বিভাগের গুনগতমান রক্ষা করার কাজে আসবে।

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, করোনাকালে এই আইসোলেশন সেন্টার প্রমাণ করেছে শুধু মানুষের জন্য কিছু করার অদম্য ইচ্ছাকে পুঁজি করে কোনও পূর্ব প্রশিক্ষণ ছাড়াই স্বাস্থ্যসেবায় মানুষের পাশে থাকা যায়।

আইসোলেশন সেন্টারটির প্রধান সমন্বয়ক নুরুল আজিম রনির সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন নাজিমুদ্দিন শিমুল, গোলাম সামদানি জনি, জাওইদ চৌধুরী, নুরুজ্জামান, সাদ শাহরিয়ার, মিজানুর রহমান, ডাক্তার খন্দকার এনামুল নাইম, সাংবাদিক লতিফা আনসারী প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সূর্যাস্তের রঙে রাঙা বাংলাদেশের ৫ সুন্দর জায়গা
সূর্যাস্তের রঙে রাঙা বাংলাদেশের ৫ সুন্দর জায়গা
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইসরায়েল
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইসরায়েল
আদিবাসী পরিচয়ের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি
আদিবাসী পরিচয়ের স্বীকৃতি ও ভূমি অধিকারের দাবি
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করেছি আমরা: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, ১০ বছরের পরিকল্পনা গ্রহণ করেছি আমরা: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল