ট্রান্সফরমারের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ২

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:২৫

ট্রান্সফরমারের ভেতর থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ২

টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাঁচারের সময় মিজান ও শফিক নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। সিরাজগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার মহি উদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আটক মিজানুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে ও শফিক উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, দিনাপুরের হিলি থেকে পিকআপ ভ্যানে ট্রান্সফরমারের ভেতর ফেনসিডিল নিয়ে দুই মাদক কারবারি মিজান ও শফিক ঢাকা যাচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল র‌্যাবের একটি দল দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিকআপ ভ্যানটি আটক করে। এসময় ট্রান্সফরমারের ভেতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক কারবারি মিজান ও শফিককে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কিশোর রায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম