বাড়তি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে বাজারে পুলিশ

নরসিংদী প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫৯

বাড়তি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে বাজারে পুলিশ

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা আদায়কারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই নরসিংদীর বড় বাজারসহ বিভিন্ন থানা পর্যায়ে বাজার মনিটরিং শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার নরসিংদীর বিভিন্ন বাজারে ৫০ থেকে ৫৫ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছিল। ২৪ ঘণ্টা না পার হতেই মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি শুরু হয়। একারণে সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের নরসিংদী বাজার, বটতলা ও শাপলা চত্বর বাজারে জেলা পুলিশের একাধিক টিম মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের বর্তমান মূল্য যাচাই করা এবং গুদামে পেঁয়াজের মজুদ করা আছে কিনা তা খতিয়ে দেখে।

বাজার বণিক কমিটির সভাপতি মো. বাবুল সরকার বলেন, বাজারে দেশি পেঁয়াজের দাম ৭০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজির থেকে বেশি দামে ব্যবসায়ীরা বিক্রি করবেন না। অতিরিক্ত দামে বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম