মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ২০ অক্টোবর

মৌলভীবাজার প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:৪৫

মৌলভীবাজার আগামী ২০ অক্টোবর মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) কমিশনের নির্বাচন পরিচালনা-২ উপ সচিব মো. আতিয়ার রহমান এ তারিখ ঘোষণা করেন।

সময়সূচির পত্রে উল্লেখ করা হয়, জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৬ এর বিধি ১০(৩) অনুযায়ী ২০ অক্টোবর (ম‌ঙ্গলবার) নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনার নির্দেশনা প্রদান করেছেন।

নির্দেশনায় বলা হয়, ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, আজ তফসিল ঘোষণা করেছি। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর জেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয। বর্তমানে এ পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন প্যানেল চেয়ারম্যান তফদার রিজুয়ানা সুমি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম