পেঁয়াজ রফতানি বন্ধের খবর দেখেই দাম বৃদ্ধি, ব্যবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২১:২০

পেঁয়াজ রফতানি বন্ধের খবর দেখেই দাম বৃদ্ধি, ব্যবসায়ীকে জরিমানা ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করেছে এ খবর পত্রিকায় আসতেই ঠাকুরগাঁওয়ের পেঁয়াজ ব্যবসায়ী সিন্ডিকেট দাম দ্বিগুন-তিনগুন বাড়িয়ে দেয়। আর এই বাড়তি দামে পেঁয়াজ বিক্রির দায়ে পৌর শহরের কাঁচামালের আড়তে অভিযান চালিয়ে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সেখানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা যায়, শহরের গোবিন্দনগরস্থ সমবায় মার্কেটের কাঁচা বাজারের আড়তে পেঁয়াজ ক্রয় মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে ক্রেতাসাধারণ অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সমবায় মার্কেটের মেসার্স আল আমিন ট্রেডার্সে ক্রয় মূল্যের সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পেলে ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী আব্দুল জব্বারকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় তিনি আড়তের বেশ কিছু পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে দেখেন এবং তাদের ইনভয়েস চেক করেন। তিনি অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি না করতে ব্যবসায়ীদের নির্দেশ দেন। ক্রয় মূল্যের সঙ্গে সামঞ্জস্য না রেখে অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক