জামালপুরে কৃষি ব্যাংকের চার কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২২:১৬

কারাদণ্ড নিজ কর্মস্থলের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার তিন কর্মকর্তা ও নরুন্দি বাজার শাখার এক কমকর্তাসহ সাত জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে জামালপুরের স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান (রতন) জানান, দুদকের দায়ের করা পৃথক তিনটি মামলায় পৃথক ধারায় কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন কৃষি ব্যাংক মাদারগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক আলী আহাম্মদ, দ্বিতীয় কর্মকর্তা মো. হাবিবুর রহমান, সাবেক ব্যবস্থাপক আজিজুল হক ও একই ব্যাংকের নরুন্দি বাজার শাখার সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রতারণাকারী পলাতক আসামি আশরাফ হোসেন, এ কে এম শফিকুল ইসলাম ও মো. সোলায়মান।

এরমধ্যে ব্যাংক কর্মকর্তা আলী আহাম্মদ ও মো. হাবিবুর রহমানকে তিনটি মামলায় প্রত্যেককে মোট ২১ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ মাস করে বিনাশ্রম কারাদণ্ড, আজিজুল হককে দুটি মামলায় মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড, মো. নজরুল ইসলামকে একটি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ড ও সাত হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডবিধি ৪০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তাদেরকে এ সাজা দেওয়া হয়।

এছাড়া পলাতক আসামি মো. আশরাফ হোসেন ও এ কে এম শফিকুল ইসলামকে দুটি মামলায় প্রত্যেকে মোট আট বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং পলাতক আসামি মো. সোলায়মানকে একটি মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডবিধি ১০৯ ধারায় তাদেরকে এ সাজা দেওয়া হয়।

কৃষি ব্যাংকের দণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা তিন প্রতারকের যোগসাজশে গ্রাহকের হিসাবে টাকা জমা না করেই জমার স্লিপগুলোর জাল পোস্টিং দেখিয়ে অর্থ আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। পরে দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দ আহম্মদ বাদী হয়ে ২০১২ সালের ১১ নভেম্বর মাদারগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। সাত জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত করেন জামালপুরের স্পেশাল জজ মোহাম্মদ জহিরুল কবির।

তিনটি মামলায় দুদকের আইনজীবীর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান (রতন) এবং আসামিপক্ষ সমর্থন করেন আইনজীবী মো. আব্দুল্লাহ, আমান উল্লাহ আকাশ ও মুহাম্মদ বাকি বিল্লাহসহ আরও কয়েকজন আইনজীবী।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম