হাঁস দেখানোর কথা বলে ধর্ষণ, খামারি কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০১:১২




হাঁস দেখানোর কথা বলে ধর্ষণ, খামারি কারাগারে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। পরে ওই শিশুর বাবার দায়ের করা মামলায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার শালবাহান ইউনিয়নের পূর্ব শালবাহান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার শহিদুল উপজেলার পূর্ব শালবাহান এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বিকালে ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় শহিদুল শিশুটিকে হাঁস দেখানোর কথা বলে তার খামারে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে হাতে ১০০ টাকা ধরিয়ে দেয়। এরপর শিশুটি বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়ে। কিছুটা সুস্থ হয়ে উঠলে সে তার বাবাকে বিষয়টি জানায়। ওই শিশুর পরিবার ও স্থানীয়রা বিষয়টি স্থানীয় মেম্বার-চেয়ারম্যানকে জানায়। পরে তারা শহিদুলকে খামারে গিয়ে আটক করে তেঁতুলিয়া মডেল থানায় সোপর্দ করেন।

ঘটনার রাতেই শিশুটির বাবা বাদী হয়ে আসামির বিরুদ্ধে তেঁতুলিয়া মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহুরুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে শিশুটির বাবার দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শহিদুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী