বিশুদ্ধ পানির সরবরাহে খুশি শার্শার সদর ইউনিয়নের জনগণ

বেনাপোল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৫

শার্শা সদর ইউনিয়ন পরিষদের পাশে নির্মিত বিশুদ্ধ পানির ট্যাংক শার্শা উপজেলার সদর ইউনিয়নের জনগণ বিশুদ্ধ পানির সরবরাহ পেতে শুরু করেছেন। প্রাথমিক অবস্থায় স্থানীয় নাভারন বাজারের দুই হাজার পরিবারের বাড়িতে পাইপ লাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে এ পানি। পানি সরবরাহ কার্যক্রম জোরদারে সহায়তা দিয়েছে ইউনিসেফ।

শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, ‘পানি নিরাপদ না হলে স্বাস্থ্য ভালো থাকে না। স্বাস্থ্য ভালো না থাকলে উন্নয়ন টেকসই হয় না। তাই নিরাপদ পানি পানের সুযোগ তৈরি করা, গুণগতমান, সবার জন্য সহজলভ্য ও টেকসই ব্যবস্থা হিসেবে এই প্রকল্প চালু করা হয়েছে।’

উপজেলা চেয়ারম্যান আরও বলেন, ‘শার্শা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ব্যবস্থাপনায় চার কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হয়। এক লাখ লিটার ধারণক্ষমতা সম্পন ট্যাংকে গভীর নলকূপের মাধ্যমে পানি তোলা হয়। এই পানি আর্সেনিক ও আয়রনমুক্ত।’

শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আর্সেনিক দূষিত এলাকা হওয়ায়, আমাদের সাধারণ মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছিলো। এ অবস্থায় সরকারিভাবে এই প্রকল্পটি গ্রহণ করা হয়।

তিনি জানান, বিভাগীয় শহর বা মহানগরীর মানুষের কাছে সরবরাহের পানি বিষয়ে ধারণা থাকলেও মফস্বল এলাকায় এ ধারণা একেবারেই ছিল না। ফলে প্রকল্পের প্রথম পর্যায়ে কিছুটা অসুবিধা হলেও, এখন মানুষ সচেতন হয়েছে। সুফল পেতে শুরু করেছেন, চাহিদাও বেড়েছে।

নাভারন কাজীর বেড় এলাকার সেলিম রেজা বলেন, দিনে দুইবার লাইনে পানি আসে। সকাল ৭টায় এবং দুপুর ২টায়। এতেই আমাদের চাহিদা মিটে যায়। অধিকাংশ গ্রাহক চাহিদা মোতাবেক পানি সংরক্ষণ করে রাখেন।

নাভারন বাজারের রুস্তম আলী বলেন, এলাকার মানুষের সুপেয় নিরাপদ পানির খুব অভাব ছিল। এখন আমরা খুব ভালো আছি। আর্সেনিক ও আয়রনমুক্ত পানি পাচ্ছি।

গৃহবধূ মমতাজ বেগম বলেন, আগে সাধারণ টিউবওয়েলের পানি ব্যবহার করতাম। ঘরের মেঝের টাইলস, বেসিন, বাথরুম, হাড়িপাতিল সব আয়রনে লাল হয়ে যেতো। সাপ্লাই পানি ব্যবহারের পর থেকে আর লাল হয় না। রান্নাবান্নার কাজেও এই পানি ব্যবহার করছি। এখন আমরা খুব ভালো আছি।

শার্শা ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় দুটি ধাপে মাসিক ১৫০ এবং ১৯০ টাকার বিনিময়ে প্রতিটি পরিবারকে এই পানি সরবরাহ করা হয়ে থাকে। এ টাকা দিয়েই প্রকল্পের সব ব্যয় মেটানো ও দেখভালকারীদের বেতনভাতা দেওয়া হয় বলে জানান ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম