১৮১ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ষাটগম্বুজ মসজিদ

বাগেরহাট প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৮

১৮১ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ষাটগম্বুজ মসজিদ

হযরত খানজাহান আলী (রহ.) সময়ের স্থাপনা, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর করোনা পরিস্থিতির কারণে ১৮১ দিন বন্ধ ছিল। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে দেশি-বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে সাইটটি। পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে টিকিট কেটে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘরে প্রবেশ করতে দেখা গেছে। তবে খোলার প্রথম দিনে পর্যটক ও দর্শনার্থীদের সংখ্যা ছিল কম।

এদিকে ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর পর্যটক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও বাগেরহাটের অপর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবনে পর্যটকদের প্রবেশ এখনও নিষিদ্ধ।

১৮১ দিন পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ষাটগম্বুজ মসজিদ

বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদফতরের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদৌস জানান, দেশে করোনা পরিস্থিতির কারণে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট ষাটগম্বুজ মসজিদ ও জাদুঘর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে গত ১৯ মার্চ থেকে পর্যটক-দর্শনার্থীদের জন্য নিষিদ্ধ করা হয়। ১৮১ দিন বন্ধ থাকার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার ভোর থেকে সবধরনের পর্যটক-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে আগের মতো গেট দিয়ে একসঙ্গে অনেক পর্যটক-দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না।

এরআগে, গত ১ সেপ্টেম্বর থেকে বাগেরহাটের পর্যটন স্পটগুলো সীমিত পরিসরে খুলে দেয় জেলা প্রশাসন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক