নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৯

ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের টিএন্ডটি সড়কের আবুল বাসার মিজান খানের নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটে। ঘটনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে। নিহত শহিদুল ফরিদপুর উপজেলার গোয়ালেরটিলা এলাকার সাহেব আলী শেখের পুত্র।

সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক মো. রিপন ও মোমেন জানান, নির্মাণাধীন ভবনের পাঁচ তলায় ছাদে ভাইব্রেটর মেশিন দিয়ে শহিদুল কলম (পিলার) ঢালাই দিচ্ছিলেন। হঠাৎ ভাইব্রেটর মেশিনের পাইপ শহিদুলের পায়ে জড়িয়ে যায়। এসময় শহিদুল পাইপ ছাড়াতে গিয়ে হাত ফসকে নিচে পড়ে গুরুতর জখম হন। স্থানীয়রা শহিদুলকে উদ্ধার রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ভবনের নির্মাণ কাজে শ্রমিকদের নিরাপত্তার কোনও ব্যবস্থা না করেই ভবনের মালিক ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগেও স্থানীয়দের পক্ষ থেকে বার বার সতর্ক করা হলেও গুরুত্ব দেয়নি ভবনের মালিক আবুল বাসার মিজান।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, 'লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আইনি সহযোগিতা চাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম