হত্যার বিচার দাবিতে মরদেহ সামনে নিয়ে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০

মরদেহ সামনে রেখে এলাকাবাসীর মানববন্ধন যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির নির্যাতনে নিহত গৃহবধূ তাসমীম আক্তার মীম হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামে দাফনের আগে মিমের কফিন সামনে রেখে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যার অভিযোগে মিমের স্বামী ও শাশুড়ির ফাঁসির দাবি জানান।

নিহত মিম মিরপুর উপজেলার কামিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মো. মহিবুল আলম মেয়ে।

নিহত মিমের বাবা জানান, চার বছর আগে দৌলতপুরের তারাগুনিয়া এলাকার মৃত জিন্না মোল্লার ছেলে এজাজা আহমেদ বাপ্পীর সঙ্গে মিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই যৌতুকের দাবিতে বাপ্পীর মা ও বাপ্পী মিমের উপর নির্যাতন চালাতো। তারা গত ১ সেপ্টেম্বর মোটরসাইকেলের দাবি তুলে মিমকে বেধড়ক পিটিয়ে আহত করে। তারপর কাউকে কিছু না জানিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে চলে যায় বাপ্পী। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় স্বজনরা হাসপাতালে মিমকে খুঁজে পান। পরের দিন অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতলে নেওয়া হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম