অবিরাম বর্ষণে রংপুর নগরীতে জলাবদ্ধতা

রংপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:০৬

নগরীর নিম্নাঞ্চলসহ কমপক্ষে ২০টি মহল্লা তলিয়ে গেছে অবিরাম বৃষ্টিতে রংপুর নগরীর স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। নগরীর নিম্নাঞ্চলসহ কমপক্ষে ২০টি মহল্লা তলিয়ে গেছে। রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১০ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে জেলার তারাগঞ্জ উপজেলা সদরে এক ছাত্র ও গঙ্গাচড়ায় এক ক্ষেতমজুর মারা গেছেন বলে স্থানীয় থানা নিশ্চিত করলেও নাম জানাতে পারেননি।

অবিরাম বৃষ্টির কারণে নগরীর মুলাটোল, কোতয়ালি থানা সংলগ্ন সড়ক, নিউ জুম্মাপাড়া আলমনগর, নিউ জুম্মাপাড়া, দর্শনা, মর্ডান মোড় সংলগ্ন এলাকা, মাহিগঞ্জসহ বিভিন্ন স্থানে রাস্তা হাঁটু পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।

নিউ জুম্মাপাড়া মহল্লার অধিবাসী সাহেদ ও মারজান জানান, এলাকায় বৃষ্টি হলেই রাস্তা হাঁটুপানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের কোনও উদ্যোগ নেই।

একই অভিযোগ করলেন কোতয়ালি থানা সংলগ্ন এলাকার মর্জিনা বেগম ও শাহাদত হোসেন। তারা জানান, নগরীর গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের কোনও উদ্যোগ নেই। এমনিতেই বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে পানি জমে থাকে, তার ওপর বৃষ্টি হলে হাঁটু পানিতে তলিয়ে যায়। ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, নগরীর সব সড়ক সংস্কার ও নতুন করে নির্মাণকাজ চলছে। আগামী দু মাসের মধ্যে আর কোনও জলাবদ্ধতা থাকবে না।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম