চার লাখ ভারতীয় রুপিসহ ‘চোরাকারবারি’ আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪১

জব্দ করা রুপি ও মোবাইল সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজারে অভিযান চালিয়ে চার লাখ ভারতীয় রুপিসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটক আলাউদ্দিন চোরাকারবারি বলে র‌্যাব দাবি করেছে।

আলাউদ্দিন ধনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিলডুয়ার গ্রামের আবুল বাশারের ছেলে। আটক আলাউদ্দিন

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার ধনপুর আসমত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন আইসিটি সেন্টার ও ডিজিটাল স্টুডিওর গোপন কক্ষ থেকে ১৭৫টি ২০০০ রুপির নোট, ৫০০ রুপির নোট ১০০টি সহ মোট চার লাখ ভারতীয় রুপি, দুটি মোবাইল ও তিনটি সিম কার্ডসহ আটক করা হয় আলাউদ্দিনকে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সিপিসি-৩, সুনামগঞ্জের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার ফয়সল আহমদ জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রুইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া 
ক্রুইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া 
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
সাতসকালে ট্রাকের ধাক্কায় সড়কে ঝরলো ২ প্রাণ, আহত ১০
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
উন্নয়নশীল দেশগুলোর নিরাপত্তা, সমৃদ্ধি এবং আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা জরুরি: প্রতিরক্ষা উপদেষ্টা
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
ইরানের স্কুলে মার্কিন হামলায় যুদ্ধাপরাধের আলামত পাওয়া গেছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি