ক্রেতা সেজে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৪

বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ক্রেতা সেজে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ সাব্বির হোসেন (২১) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে তাকে শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই ইনামুল ইসলাম তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা করেছেন। শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

ডিবি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আসলাম আলী জানান, সাব্বির হোসেন শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার ইউনুস আলীর ছেলে। সে অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সাব্বির এক রাউন্ড গুলিসহ ৭ পয়েন্ট ৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল বিক্রির চেষ্টা করছিল। গোপনে খবর পেয়ে অস্ত্রটি কিনতে তার সঙ্গে যোগাযোগ করা হয়। বৃহস্পতিবার রাতে অস্ত্রটি হস্তান্তরের কথা ছিল। ডিবি টিম রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা এলাকায় অবস্থান নেয়। টিমের এক সদস্য ক্রেতা সেজে সাব্বিরের সঙ্গে অস্ত্রের দরদাম করছিলেন। এ সময় তাকে হাতেনাতে এক রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে শাজাহানপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশ কর্মকর্তা আরও জানান, অস্ত্রের উৎসসহ অন্যান্য তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য সাব্বিরকে শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী