দুর্গাপূজায় ৩ দিন ছুটি দাবি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২১আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

দুর্গাপূজায় ৩ দিন ছুটি দাবি দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটির দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিন্দু মহাজোট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে মহাজোটের পক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জয়লাল বিশ্বাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সুরেশ চক্রবর্তী, সাধন চৌধুরী, প্রসন্ন দাস, সুমন সাহা, দীপংকর দাস, বাবুল রায় প্রমুখ।

বক্তারা বলেন, পাঁচ দিনের পূজায় মাত্র একদিন সরকারি ছুটি দেওয়ায় ভক্তরা পূজার আমেজ থেকে বঞ্চিত হচ্ছেন।

দুর্গাপূজায় ৩ দিন ছুটি দাবি অন্যদিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়স্থ স্মৃতি অম্লান চত্বরে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করে হিন্দু মহাজোট। মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজায় পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা থাকলেও একদিন ছুটি ঘোষণা থাকায় ধর্মীয় রীতি পালনে সমস্যা হচ্ছে।

আসন্ন দুর্গাপূজার আগেই প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশে তিন দিনের ছুটি ঘোষণা করবেন বলে আশাবাদ জানান বক্তারা।

মহাজোটের নীলফামারী জেলা শাখার সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র রায়, কোষাধ্যক্ষ পরেশ চন্দ্র রায়, সদর শাখার উপদেষ্টা হিরম্ব কুমার, সাধারণ সম্পাদক শান্ত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার সরকার প্রমুখ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম