কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার

গাজীপুর প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ২২:১০

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাশিমপুরের চারটি কারাগারেই স্ট্রাইকিং ফোর্স গঠন এবং জঙ্গিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলায় আটক বন্দিদের গতিবিধি কঠোর নজরদারিতে রাখা হয়েছে। কারাগারের সীমানা প্রাচীর সুরক্ষিত করাসহ অ্যালার্ম সিস্টেম প্রস্তুত রাখা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার রত্না রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার রত্না রায় জানান, কারা প্রশাসন থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনায় স্ট্রাইকিং ফোর্স গঠন করা হয়েছে। প্রত্যেক কারাগারে একজন জেলারকে প্রধান করে এ ফোর্স গঠন করা হয়েছে। ফোর্সের অন্য সদস্যরা হলেন একজন ডেপুটি জেলার, একজন প্রধান কারারক্ষী ও পাঁচজন করে কারারক্ষী। কারাগারে সতর্কতা জোরদার করার পাশাপাশি সার্বক্ষণিক চারপাশে মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি লালমনিরহাট জেলা কারাগারে দুর্বৃত্তরা একটি উড়ো চিঠি পাঠিয়ে বোমা মেরে জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার হুমকি দেয়। এরপরই কারা প্রশাসন নড়েচড়ে বসে। ওই চিঠি পাওয়ার পরই কারা প্রশাসন সারা দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার করতে চিঠি পাঠায়। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এ জোরদার ব্যবস্থা বহাল থাকবে বলেও চিঠিতে উল্লেখ করে কারা প্রশাসন। উড়ো চিঠিটি যাচাই করার জন্য গোয়েন্দা সংস্থার কাছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

জঙ্গি ছিনিয়ে নেওয়ার হুমকির চিঠিতে যা আছে

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী