পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

রংপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৩

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর এলাকায় অভিযান চালিয়ে ২১ কেজি গাঁজা ও ৩৫৬ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে পাথর বোঝাই ট্রাক থেকে এসব মাদক জব্দ করা হয়। রংপুর র‌্যাব-১৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করে পাথরের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ওই গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক ড্রাইভার শহিদুল ইসলাম ও হেলপার খায়রুল বাশারকে গ্রেফতার করা হয়। তাদের দুজনের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগজ্ঞ উপজেলার ফুলহাড়ি গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, লালমনিরহাট জেলার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা মাদক পাইকারী ব্যবসায়ীদের কাছ থেকে কিনে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। র‌্যাব পাথর বোঝাই ট্রাকটি জব্দ করেছে।

র‌্যাব ১৩ কোম্পানি কমান্ডার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের