টেকনাফে জাল টাকাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:১৮

টেকনাফে জাল টাকাসহ যুবক আটক

কক্সবাজারের টেকনাফের শামলাপুর চেকপোস্টে জাল টাকার নোটসহ একরাম হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে টেকনাফের শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের এপিবিএন চেকপোস্টে জাল টাকার নোটসহ তাকে আটক করা হয়।
আটক যুবক টেকনাফ সদরেরর লেঙ্গুরবিল এলাকার মৃত মো. সালামের ছেলে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়েতুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'টেকনাফের বাহারছড়া এপিবিএন চেকপোস্টে এসআই ননী গোপাল পালের নেতৃত্বে এপিবিএন পুলিশ সদস্যরা গাড়ি তল্লাশিকালে ওই যুবকের পরিহিত জিন্স প্যান্টের সামনের পকেট হতে এক হাজার টাকা মূল্যমানের ৮টি জাল নোট উদ্ধার করেন। এসময় তাকে আটক করা হয়।'

তিনি আরও জানান, পরে জাল নোটসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম