আ.লীগ নেতা আয়নাল হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৮

নাটোর নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি  মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড এবং ১১ আসামিকে খালাস দিয়েছেন আদালত। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন। এ সময় ১০ আসামি আদালতে উপস্থিত ছিলেন। নাটোর জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তোরাব আলী ও শামীম। জজকোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টায় রায় ঘোষণা শুরু হয়। এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই দুই জনের ফাঁসি এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১১ জনকে খালাস ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে। ওই ঘটনায় ডা. আয়নাল হকের পুত্রবধূ নাজমা রহমান বাদী হয়ে মোট ১৭ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে এক নম্বর আসামিসহ মোট চার জন মৃত্যুবরণ করেছেন। পলাতক রয়েছেন তিন জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম