আ.লীগ নেতার বাড়ি থেকে ইয়াবাসহ নম্বরবিহীন জিপ জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২০, ২১:২৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৭

আ.লীগ নেতার বাড়ি থেকে ইয়াবাসহ নম্বরবিহীন জিপ জব্দ


জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের হাড়দ্দহ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে বিজিবি ৪৯২ পিস ইয়াবা ও একটি নম্বরবিহীন জিপগাড়ি জব্দ করেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানের সময় শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুল পালিয়ে যান।
বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা ইউপির সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম ও তার ভাই আসাদুলের বাড়িতে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মাদক মজুত রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে ভোমরা, পদ্মশাঁখরা ও কোমরপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়। এরপর ওই বাড়িতে রাখা একটি নম্বরবিহীন জিপ গাড়ি থেকে ৪৯২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ২০১৪ সালের ৬ ডিসেম্বর জাতীয় একটি দৈনিকে ২১ জন অস্ত্র ব্যবসায়ীর তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় শহীদুল ইসলামের নাম ৭ নম্বরে ছিল।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের পদ্মশাঁখরা ক্যাম্পের সুবেদার মহসিন আলী জানান, মাদক ব্যবসায়ী আসাদুলের ব্যবহৃত নম্বরবিহীন জিপগাড়ি থেকে ৪৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ওই গাড়িটি জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে আসাদুল পালিয়ে যায়। দেখা মেলেনি শহীদুল ইসলামেরও।

এ ঘটনায় আসাদুলের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান সুবেদার মহসিন।

তবে আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলামের দাবি, একটি মহল অহেতুক তাকে ইয়াবা জব্দের ঘটনায় জড়ানোর চেষ্টা করছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনও মামলা দায়ের হয়নি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম