বিএনপির নেতারা নির্লজ্জ মিথ্যাচার করেন: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৯

বিএনপির নেতারা নির্লজ্জ মিথ্যাচার করেন: হানিফ বিএনপির নেতাকর্মীরা নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক যে বিএনপির মতো একটি বড় দলের শীর্ষ পর্যায়ের নেতারা নির্লজ্জ মিথ্যাচার করেন। তারা নিজ দলের নেত্রীর চিকিৎসা নিয়ে রাজনীতি করেন, নোংরামি করেন, এটা আসলেই হতাশাজনক।’

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়া কোনও আইনি প্রক্রিয়ায় মুক্ত হননি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাহী ক্ষমতাবলে মানবতার কারণে বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছেন। এরপরেও বিএনপি নেতারা দোষারোপ করেন।

তিনি আরও বলেন, তাদের উচিত ছিল প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সেটা না করে বিএনপি নেতারা সরকারের বিরুদ্ধে নতুন করে বিষোদগার করছেন, এটা তাদের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নূরুন নাহার বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম