শরণখোলা উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রার্থী যারা

বাগেরহাট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

শরণখোলা উপজেলা নির্বাচনে দুই বড় দলের প্রার্থী

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের ছেলে রায়হান উদ্দিন শান্ত। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড রায়হান উদ্দিন শান্তকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেয়। বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি খান মতিয়ার রহমানকে। জাতীয় পার্টি থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

গত বছরের ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান কামাল উদ্দিন আকন মারা যান। নির্বাচন কমিশন গত ১৫ সেপ্টেম্বর শরণখোলা উপজেলা পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২০ অক্টোবর ভোট অনুষ্ঠিত হবে।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক