স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি ৫ দিনেও জিডি নেয়নি থানা!

ঝালকাঠি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২২:২৭

নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাঁচ দিন পেরিয়ে গেলেও থানা কর্তৃপক্ষ অভিযোগ জিডি হিসেবে গ্রহণ না করার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শকের সরকারি নম্বরে ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।

অভিযোগে প্রকাশ গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান শাহীন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলী পারভীনকে মোবাইলফোনে কল দিলে তিনি কল গ্রহণ করে কে বলছেন জানতে চাইলে ভাইস চেয়ারম্যান শাহীন তার নম্বর চিনতে না পারায় ক্ষিপ্ত হন। তিনি চিকিৎসক শিউলী পারভীনকে নানা অশ্লীল ভাষা ব্যবহার করে প্রাণনাশের হুমকি দেন। এক পর্যায় শাহীন বলেন, নলছিটিতে কীভাবে চাকরি করেন তা তিনি দেখে নেবেন। শাহীন ডা. শিউলীকে উদ্দেশ্য করে আরও বলেন, নিজেকে ডাক্তার মনে করেন, আপনার মতো দুই জন ডাক্তার আমাদের বাসায় কাজ করে।

ভাইস চেয়ারম্যান শাহীনের হুমকিতে নিরাত্তাহীনতায় থাকা ডা. শিউলী পারভীন গত ১৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় নলছিটি থানায় অভিযোগ দায়ের করলেও থানা কর্তৃপক্ষ গত পাঁচ দিনেও অজ্ঞাত কারনে কোনও আইনগত ব্যবস্থা বা অভিযোগ জিডি হিসেবে লিপিবদ্ধ করেনি।

ডা. শিউলী পারভীন বলেন, আমি নলছিটিতে নতুন এসেছি। সবার নম্বর আমার মোবাইলফোনে সেভ করা নেই। তবে বিশিষ্ট ব্যক্তিদের নম্বর আমার ডায়রিতে লেখা আছে। নম্বর সেভ না থাকার কারণে আমি ওনাকে, ‘কে বলছেন প্লিজ’ জিজ্ঞেস করি। এটা তো কোনও অপরাধ না। কে বলছেন, বলার পরপরই ভাইস চেয়ারম্যান আমাকে অশ্লীল ভাষা ব্যবহার করে নানা হুমকি দেন। ভবিষ্যতে তিনি আমাকে বিপদের মধ্যেও ফেলতে পারেন, এমন শঙ্কা এবং আমার নিরাপত্তার কারণে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। কিন্তু পাঁচ দিন হয়ে গেলেও কর্তৃপক্ষ জিডি গ্রহণ করেনি। তবে বিষয়টি আমি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং উপজেলা চেয়ারম্যানকেও জানিয়েছি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম