বিকালে স্বাভাবিক, রাতে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

লালমনিরহাট প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৬আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৯

তিস্তা ব্যারেজ এলাকা (ফাইল ছবি) রাতে হঠাৎ করেই বেড়ে গেছে তিস্তার পানি। লালমনিরহাটের হাতীবান্ধার গোড্ডিমারীতে অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমা হলো ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।

উজানের পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে তিস্তায় আকস্মিক এ পানি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে উত্তরাঞ্চলের লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল এলাকাসমূহ প্লাবিত হয়েছে। এতে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হঠাৎ তিস্তার পানিপ্রবাহ বাড়তে থাকে। বিকাল তিনটায় বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানিপ্রবাহ হলেও সন্ধ্যায় বেড়ে উল্টো বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানিপ্রবাহ হতে শুরু করে।

রাত ১০টায় এই তথ্য নিশ্চিত করেন রংপুর পানি উন্নয়ন বোর্ড অফিসের উপ-সহকারী প্রকৌশলী (পানি পরিমাপক) এএসএম আমিনুর রশীদ। তিনি বলেন, ভারতের সিকিম, শিলিগুড়ি, দার্জিলিংসহ আশপাশে ভারীবর্ষণ ও উজানের ঢলের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আশা করছি বৃহস্পতিবারের (২৪ সেপ্টেম্বর) মধ্যেই এ পানিপ্রবাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, ‘হঠাৎ তিস্তায় বন্যা দেখা দেওয়ায় অনেক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।’

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, তিস্তার পানিবৃদ্ধি পেয়ে বন্যার বিষয়ে সংশ্লিষ্ট উপজেলার ইউএনও এবং জনপ্রতিনিধিদের মনিটরিং করতে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম