ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৪

গ্রেফতার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় গৃহশিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত যুবক মাজহারুল ইসলাম রায়হানকে (২১) গ্রেফতার করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ফারুক।

গ্রেফতার রায়হান সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ইসকানদার আলীর ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, মাজহারুল ইসলাম রায়হান নামে ওই যুবক প্রাইভেট পড়ানোর সূত্রে ওই স্কুল ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। ছাত্রীর বাবা-মা কাজের জন্য সারাদিন বাড়ির বাইরে থাকেন। এ সুযোগে ওই যুবক গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছাত্রীর বাসায় গিয়ে ধর্ষণ করে। এরপর একাধিকবার ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।বিষয়টি সে মা-বাবাকে অবহিত করলে তারা মামলা করেন।

এ ব্যাপারে ওসি জানান, অভিযুক্ত যুবক রায়হানকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম