ঢাবি শিক্ষার্থী শফিকুল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৭

নারায়ণগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম (২৪) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জলিল মিয়া (৪৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বানিয়াদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে রাতে র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত আ. জলিল মিয়া রূপগঞ্জের বানিয়াদি এলাকার মৃত আবেদ আলী প্রধানের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালে রূপগঞ্জের বানিয়াদি গ্রামের বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলামকে দুর্বৃত্তরা নৃশংসভাবে গুলি করে হত্যা করে। এ হত্যার ঘটনায় নিহত শফিকুল ইসলামের পিতা মফিজ উদ্দিন মেম্বার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মো. জলিল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। তবে মামলার রায় হওয়ার পর থেকে আ. জলিল মিয়া গা ঢাকা দিয়ে প্রথমে বিদেশে পাড়ি জমান। পরবর্তীতে দেশে ফিরে এসে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জের বানিয়াদি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর তদারকিতে স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান চায় জাতিসংঘ
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে একজনের মৃত্যু
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
সাড়ে চার ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ আজ, দেশে সাক্ষরতার হার কত
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ