খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু!

নোয়াখালী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৪

নোয়াখালী নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নে সমর উদ্দিন ফকির বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন বলছেন, খেলতে গিয়ে অসাবধানতায় তার গলায় ফাঁস লেগেছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পুলিশ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করে।

মৃত মো. আরাফাত ওই এলাকার প্রবাসী তাজুল ইসলামের ছেলে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আরাফাতের পরিবারের বরাত দিয়ে বলেন, আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ঘরে খেলতে গিয়ে অসাবধানতাবশত গলায় ফাঁস পড়ে গিয়ে শিশু আরাফাতের মৃত্যু হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য বিকালে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম