পাবনা-৪ উপনির্বাচন: চলছে ভোট গণনা

পাবনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৫৬

পাবনা-৪ উপনির্বাচনে চলছে ভোট গণনা

পাবনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলে বিকেল ৫টা পর্যন্ত।

তিনি জানান, ভোট চলাকালে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে গণনা চলছে। রাতেই ফল ঘোষণার ব্যাপারে আশাবাদী তিনি।

এদিকে, এ উপনির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভোট গ্রহণে অনিয়মের প্রতিবাদে শনিবার দুপুর সাড়ে ১১টায় সাহাপুরের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এ উপনির্বাচন বাতিলের দাবি জানান।

অন্যদিকে, আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস দাবি করেছেন ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।

ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা মিলিয়ে এই আসনের মোট ভোটার প্রায় ৩ লাখ ৮১ হাজার ১১২ জন। মোট ভোটকেন্দ্র ১২৯টি।

প্রসঙ্গত: গত ২ এপ্রিল সাবেক এমপি ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে অভ্যন্তরীণ কোন্দল থাকায় ডিলুর পরিবারের কেউ উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম