দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

কুমিল্লা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:১২

কুমিল্লা ভোটারের স্বাক্ষর সঠিক না থাকায় কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে নগরীর ছোটরা এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, গত বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ২ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিন জন ও ভাইস চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়নপত্র দাখিল করেন। বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থীদের দাখিলকৃত আড়াইশ ভোটারের মধ্যে স্বাক্ষর সঠিক না থাকায় ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এরা হচ্ছেন- ভাইস চেয়ারম্যান পদে মো. বিল্লালুর রশিদ দোলন, মোশারফ হোসেন ও মো. হানিফ মিয়া এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মিসেস জেবন নেসা জীবন স্বপ্না।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম