পাবনা-৪ আসনে বিপুল ব্যবধানে জিতলেন নুরুজ্জামান বিশ্বাস

পাবনা প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:০০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৮

মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস

জাতীয় সংসদের পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) উপনির্বাচনে বেসরকারি ফলে আওয়ামী লীগের প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস ২,৩৯,৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২ লাখ ৩০ হাজারেরও বেশি ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫,৫৭৬ ভোট। এছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩,০৭৪ ভোট।

রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জেলা প্রশাসকের কার্যালয়ে শনিবার রাত সাড়ে ৯টায় এ ফল ঘোষণা করেন।
ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘরিয়ার ৪৫টি মোট ১২৯টি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস ফল শোনার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়াবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আবারও এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয় অর্জিত হলো।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই নির্বাচনের সমন্বয়ক এস এম কামাল হোসেন নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় ঈশ্বরদী ও আটঘরিয়ার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শেখ হাসিনা সরকারের প্রার্থী জয়ী হওয়ায় এই এলাকায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম