পর্যটন দিবসে রাঙামাটিতে আলোচনা সভা

রাঙামাটি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৯আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২৩:৪৯

‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আলোচনা সভা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীকে পর্যটনে সম্পৃক্ততার মাধ্যমে তৃণমূল জনগণকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। কমিউনিটি ট্যুরিজমে আমাদের যথেষ্ট সুযোগ থাকার পরও আমরা সে সুযোগ কাজে লাগাতে পারছি না। অথচ এই ধরনের ট্যুরিজম কাজে লাগানো গেলে একদিকে যেমন কমিউনিটির উন্নয়ন সম্ভব হবে, একই সঙ্গে সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।’

জেলার প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে অভিযোগ করে বলেন, ‘চুক্তিতে স্থানীয় পর্যটন জেলা পরিষদের কাছে ন্যস্ত করা হলেও পর্যটন দিবসে তাদের কোনও ভূমিকা আমরা দেখতে না পেয়ে হতাশ। আজ এসব অনুষ্ঠানে তাদের উপস্থিত না থাকাটা প্রশ্ন তৈরি করেছে।’ পর্যটনের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার অহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘অপার সম্ভাবনা থাকার পরেও সমন্বয়হীতার অভাবে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যাচ্ছে না। যেসব পর্যটন স্পট ও ঝরনা রয়েছে সেসব স্থানে কিছু সুযোগ-সুবিধা বৃদ্ধি করা গেলে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয়ভাবে গড়ে তোলা সম্ভব।’

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন– অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী সাহা, পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক কবির, পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়াসহ জেলার বিভিন্ন পর্যটন উদ্যোক্তারা।

আলোচনা সভা শেষে পর্যটন দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম