জলোচ্ছ্বাস প্রতিরোধে উঁচু করা হচ্ছে বেড়িবাঁধ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিলে অংশ নেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, বন্যা ও জোয়ারের পানি প্রতিরোধে ষাটের দশকে দেশের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল। এখন জলবায়ু পরিবর্তনের ফলে ৬ থেকে ৭ মিটার উঁচু জলোচ্ছ্বাস হচ্ছে। ঝুঁকি বিবেচনায় সমীক্ষা চালিয়ে বেড়িবাঁধগুলো উঁচু করা হচ্ছে, যাতে জলোচ্ছ্বাসে গ্রাম প্লাবিত হতে না পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সোমবার দুপুরে বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায়-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বেড়িবাঁধের ওপর বসতি গড়লে ইঁদুরে বাঁধ ক্ষতিগ্রস্ত করে। বর্ষায় এবং জোয়ারের সময় প্রবল চাপে ওইসব বেড়িবাঁধ ভেঙে যায়। তাই বেড়িবাঁধের কোনও বসতি না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান প্রতিমন্ত্রী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌহিদুজ্জমান পাভেল, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বাদ জোহর নগরীর কলেক্টরেট জামে মস‌জি‌দে বিশেষ দোয়া-মোনাজাতে পানিসম্পদ প্রতিমন্ত্রী অংশগ্রহণ করেন। মোনাজাতে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করা হয়। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী