মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য রাখায় জনি স্টোরকে লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

নিম্নমানের শিশু খাদ্য জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আভিযানিক ওই দলটি

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে শহরের ফেরিঘাট রোডে অবস্থিত জনি স্টোর নামে এক দোকানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নিম্নমানের শিশু খাদ্য জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আভিযানিক ওই দলটি। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে জনি স্টোরের মালিক হামিদুর রহমান দীর্ঘদিন ধরে নকল কোম্পানির শিশু খাদ্য বিক্রি করে আসছিল

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, চুয়াডাঙ্গা শহরের ফেরিঘাট রোডে জনি স্টোরের মালিক হামিদুর রহমান দীর্ঘদিন ধরে নকল কোম্পানির শিশু খাদ্য বিক্রি করে আসছিল। এ সমস্ত শিশু খাদ্য ভেজাল ও মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগে তার দোকানে অভিযান চালানো হয়। অভিযানে তার দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্য সংরক্ষণ করা এবং তা বিক্রির অপরাধে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসব ভেজাল মালামালের মধ্যে রয়েছে ড্রিংকস, আচার, শনপাপড়ি, হালুয়া, বরফি, লিচু, লাজেন্স, ফ্রুটিসহ বিভিন্ন শিশু খাদ্য।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম