ভাইকে খুনের ঘটনায় ভাই আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

ভাইকে খুনের ঘটনায় ভাই আটক

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে হারুন খা নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মৃত জলিল খার ছেলে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এলাকাবাসী জানান, সদর উপজেলার কুশাবাড়িয়ায় গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচাতো ভাই আকমলের সঙ্গে হারুনের বিরোধ চলে আসছিল। গত রবিবার বিকালে আকমল কবরস্থানে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করছিলেন। ওই সময় হারুন খা বাধা দিলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে চাচাতো ভাই আকমল খা হারুনকে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুুুর মেডিক্যালে রেফার্ড করে। সেখানে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোমবার বিকালে মারা যায়।

নিহত হারুন খার স্ত্রী আকলিমা খাতুন বাদী হয়ে আকমল হোসেনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত চাচাতো ভাই আকমল হোসেনকে আটক করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম