বাসের চাপায় সিএনজি অটোরিকশার নারী যাত্রী নিহত, আহত ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৯

বাসের চাপায় সিএনজি অটোরিকশার নারী যাত্রী নিহত, আহত ৫

মানিকগঞ্জের সিঙ্গাইরে বাসের চাপায় সিএনজি অটোরিকশার একজন বৃদ্ধা যাত্রী নিহত হয়েছেন।  বুধবার (৩০ সেপ্টেম্বর) সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গেরাদিয়া বাসস্ট্যান্ডে সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে সিংগাইর থানার এসআই আশরাফুল ইসলাম জানান, শুকতারা বাস সার্ভিসের একটি বাস দ্রুতগতিতে এসে পাশ দিয়ে চলা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশাটির আরোহী মাজেদা আক্তার (৬৫) নিহত হন। এছাড়া সিনজিতে থাকা বাকি আরোহীদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সঙ্গে সঙ্গে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্য তিন যাত্রীও মারাত্মকভাবে আহত হয়েছেন।

নিহত মাজেদা আক্তারের বাড়ি সিংগাইরের বায়রা ইউনিয়নের জামালপুর গ্রামে।

পুলিশের ওই কর্মকর্তা জানান, লাশের ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় বাসটির চালক ও সহকারীকে আটক করতে পারেনি পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম