আশুলিয়া থেকে ‘জঙ্গি’ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ০০:৪২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ০০:৫৭

ঢাকার আশুলিয়া থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে গ্রেফতার করে র‌্যাব-১১।

ঢাকা জেলার আশুলিয়া মধ্যগাজীর চট এলাকা অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। গ্রেফতারকৃতের নাম মো. মাহাবুবুর রহমান ওরফে মাহাবুব (৩৯)। আইন শৃঙ্খলা বাহিনীটির দাবি, মাহাবুব নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

মঙ্গলবার রাত ১০টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ উগ্রবাদী নথিপত্র জব্দ করা হয়। বুধবার বিকেলে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি সুমিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, জঙ্গি সংগঠনের এই সদস্য সন্ত্রাসবিরোধী আইনে তদন্তাধীন মামলার আসামি। গ্রেফতারকৃত আসামির বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানাধীন কাশিনাথপুর গ্রামে। সে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী লেখকের বক্তব্য শুনে উগ্রবাদের দিকে ধাবিত হয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম-এবিটি)এ যোগ দেয়। এখানে সে দাওয়াতি শাখার সমন্বয়কারী হিসেবে কাজ করতো। র‌্যাবে আরও জানায়, গ্রেফতারকৃত আসামি তার সংগঠনের সদস্য বাড়ানোর জন্য অসংখ্য ভুয়া ফেসবুক আইডি, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার ইত্যাদি ব্যবহার করতো।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাহাবুব রহমান স্বীকার করে যে, ঢাকা ও নারায়ণগঞ্জের আশেপাশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকবার জেল থেকে আটককৃত সদস্যদের মুক্ত করা, নাস্তিক ব্লগারদের হত্যা, সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা ও নিজ সংগঠনের জন্য তহবিল সংগ্রহ করতে অপতৎপরতা চালিয়েছে। আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম