জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩২ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জালে আটকা পড়া একটি অজগর সাপ এবং বসতঘর থেকে একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ও রাতে পৃথক স্থান থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। পরে সাপ দুটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল পূর্ব নওয়াগাঁও এলাকায় সাংবাদিক সৈয়দ সিরাজুল ইসলাম হাসান রাস্তার পাশে একটি অজগর সাপ জালে আটকা থাকতে দেখেন। বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছান। প্রায় ২০ মিনিটের চেষ্টায় জাল কেটে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তারা।

একই দিন রাত ৮টার দিকে শ্রীমঙ্গল রামনগর মণিপুরি পাড়ায় খলিলুর রহমানের বসতঘরে একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই ভয় পান। সাপটি বিরল এবং বাংলাদেশে বিপন্ন শঙ্খিনী। খলিলুর রহমান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন। ফাউন্ডেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাপটি শনাক্ত করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপ দুটি অক্ষত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম বলেন, শঙ্খিনীর বৈজ্ঞানিক নাম বুংগারুস ফাসিয়াতুস। এটি অত্যন্ত বিষধর প্রজাতির সাপ। তবে লাজুক বলে সাপটিকে লোকালয়ে দেখা যায় না বললেই চলে। উদ্ধার করা সাপ দুটি বনে অবমুক্ত করা হবে।

/এএম/ 
সম্পর্কিত
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো স্যুটকেস-ভর্তি সাপ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাপে কাটা সেই শিক্ষার্থীর শারীরিক অবস্থা কেমন? 
রাবির হলে মশারির ওপর বিষধর সাপ
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা