তোফায়েল আহমেদের বড় বোনের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৫:০৯আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৫:১১

তোফায়েল আহমেদের বড় বোনের দাফন সম্পন্ন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের বড় বোন নূরচেহারা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার কোড়ালিয়া গ্রামের নিজ বাড়ির মসজিদ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বাস্থ্যবিধি মেনে দ্বিতীয় দফা জানাজায় অংশ নেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি, ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, নূরচেহারা খাতুন বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সদর উপজেলার বাংলাবাজার উপশহরে তার ছোট ছেলে নজরুল ইসলামের বাড়িতে মৃত্যূবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম