উপকূলীয় অঞ্চলে ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ১৮:০৩আপডেট : ০১ অক্টোবর ২০২০, ১৮:১১

উপকূলীয় অঞ্চলে ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটির কিল্লা নির্মাণ করেছিলেন। তাই বঙ্গবন্ধুর সেই মাটির কিল্লাকে আধুনিক রূপ দিয়ে উপকূলীয় অঞ্চলে ৫৫০টি আধুনিক কিল্লা নির্মাণ চলমান রয়েছ বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি আরও জানান, এই কিল্লার নাম দেয়া হয়েছে শেখ মুজিব কিল্লা। এছাড়া আরও এক হাজার মুজিব কিল্লা নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কসে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা জানান।

উপকূলীয় অঞ্চলে ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ করা হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

সোনাকান্দা এলাকায় নৌ-বাহিনী পরিচালিত এই ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ার ওয়ার্কসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আদেশে দুর্যোগপূর্ণ এলাকার জন্য ৬০টি কিল লেয়িং (উদ্ধারকারী নৌ-যান) নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

বলা হয়, প্রাকৃতিক দুর্যোগের সময়ে এই কিল লেয়িংয়ে করে মানুষ ও গবাদি পশু নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কার্যক্রম চালানো হবে। প্রতিটি বোর্ডে ৮০ জন করে মানুষ ও সমপরিমাণ গবাদিপশুসহ সামগ্রী উত্তোলন করা যাবে। দেশের বন্যা কবলিত জেলায়-উপজেলায় দুটি করে বোট প্রেরণ করা হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ডকইয়ার্ডের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের