যশোরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫

যশোর প্রতিনিধি
০১ অক্টোবর ২০২০, ২১:০২আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২১:০৫

যশোরে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় চক্রটির ৫ সদস্য আটক।  
যশোরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক মোটর পার্টস ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ।

ছিনতাইকৃত টাকার মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৫শ’টাকা, দুটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন তার নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

আটককৃতরা হলো যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মুনসুর মোল্লার ছেলে টিপু (২৪), বারান্দি মোল্লাপাড়া রবিউল ইসলামের সাঈদ ইসলাম(২৪), ধর্মতলা হ্যাচারিপাড়ার রুহুল আমীনের ছেলে ভাগনে বিল্লাল (২২), সিটি কলেজপাড়ার নিজাম উদ্দিনের ছেলে রায়হান (২৮) ও পূর্ব বারান্দি মালোপাড়ার মৃত মুফতি আলী হুসাইনের ছেলে ইমদাদুল হক (২১)।

পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনাটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় পুলিশ। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোবাইলফোনের তথ্য বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান চালানো হয়। দুইদিন যশোর শহরসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে লুট করা ২ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা, দুটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, মোটরপার্টস ব্যবসায়ী এনামুল হকের ফলের আড়তের শ্রমিক টিপু এ ছিনতাইকাণ্ডের মাস্টারমাইন্ড। সে চিহ্নিত সন্ত্রাসী জামাই রাজা ও তার সহযোগীদের সহায়তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পুরো ছিনতাইকাণ্ডে ৮ থেকে ১০ জন জড়িত। আটককৃতদের এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।

 

অস্ত্র-গুলিসহ চার ডাকাত আটক

এদিকে, এ অভিযানকালে পুলিশের একটি টিম ৩০ সেপ্টেম্বর রাতে যশোর সদরের মালঞ্চী এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৪টি হাসুয়া উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো যশোর শহরের রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন, বারান্দি মোল্লাপাড়ার নজরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম, সদর উপজেলার লেবুতলা দক্ষিণপাড়ার সাত্তার গাজীর ছেলে সোহেল রানা ও একই এলাকার নাসির।

পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মালঞ্চী ইটভাটার সামনে যশোর-বেনাপোল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে। এসময় তাদের কয়েক সহযোগী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি শাটারগান, একটি পাইপগান, ৮ রাউন্ড গুলি ও চারটি বড় হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রচেষ্টার মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম