শিশু ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা শিক্ষক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
০২ অক্টোবর ২০২০, ১৫:৪০আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৫:৪১

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মাদ্রাসার রোহিঙ্গা শিক্ষক মৌলভী নুরুল হকের দ্বারা ৯ বছরের এক শিশু ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে উপজেলার বাহারছড়ার উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার ভেতরে এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত রোহিঙ্গা শিক্ষককে রাতেই গ্রেফতার করেছে।

জানা যায় , টেকনাফ উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ি নুরানি মাদ্রাসায় শিক্ষক রোহিঙ্গা মৌলভী নুরুল হক বৃহস্পতিবার বিকেল ৪টায় মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।

ধর্ষনের শিকার শিশুটির পিতা জানান, বিকালে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে মাদ্রাসা থেকে বাসায় এসে জানান জানায়- মৌলভী নুরুল হক তাকে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। প্রচুর রক্তকরণ হলে তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক ডা. নওশাদ রিয়াদ জানিয়েছেন, মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে।

অপরদিকে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে ধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ওসমান সরওয়ারকে আটক করেছে।

কক্সবাজার সদর থানার ওসি মুনীর উল গীয়াস জানান, বৃহস্পতিবার ওই তরুণী থানায় অভিযোগ করার পর বিকালে সৈকতের লাবণী পয়েন্ট থেকে যুবককে গ্রেফতার করা হয়েছে। ওই তরুণীকে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে পৃথক ঘটনায় গ্রেফতার দুজনকেই আদালতে পাঠানো হয়েছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি