বাড়ি ঘেরাও করে অস্ত্রসহ চার জনকে আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১৭:৩৩আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৭:৪৮

কক্সবাজার

টেকনাফে বিজিবি’র অভিযানে ছয়টি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলো- টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুসামারী কোনার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে নুরুল আমিন (৩২), একই এলাকার মৃত রুহুল আমিনের ছেলে জাফর আলম (৪২), হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মৃত মোহাম্মদ শফির ছেলে আনোয়ার হোসেন (২১), মৃত মোজাফফর আহমদের ছেলে নজির আহম্মদ (৫০)।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার সময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের কোনা পাড়া উলুসামারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের কোনা পাড়া উলুসামারী গ্রামের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় আগ্নেয়াস্ত্রসহ নুরুল আমিনের বাড়িসহ চারটি বাড়িতে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির একটি বিশেষ টহল দল চারদিকে ঘেরাও করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মৃত রুহুল আমিনের পুত্র জাফর আলম (৪২) এর ঘর এবং তার পার্শ্ববর্তী আরও দুটি বাড়ি হতে ৬-৭ জন সশস্ত্র ডাকাত পালিয়ে যায়। তবে টহল দল কুখ্যাত ডাকাত নুরুল আমিনের বাড়ি হতে চার জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি করে ৬টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খালি খোসা, ৪ রাউন্ড রাইফেল অ্যামুনেশন, ৪ রাউন্ড এলএমজি অ্যামুনেশন, ৪ রাউন্ড রকেট প্যারাসুট ফ্লেয়ার, ১টি পুলিশ বেল্ট এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক