মুচলেকা দেওয়ার পরও ধুমধাম করে বাল্যবিয়ে!

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ১৮:২৩আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৮:২৪

মানিকগঞ্জ

উপযুক্ত বয়সের আগে কন্যার বিয়ে না দেওয়ার শর্তে প্রশাসনের কাছে মুচলেকা দেওয়ার পরও মানিকগঞ্জের সাটুরিয়ায় মহা ধুমধামের মধ্য বিয়ে সম্পন্ন হলো সেই বাল্যবিয়ে। সেসময় উপস্থিত ছিলেন ধানকোড়া ৬ নং ওয়ার্ড মেম্বার মোনায়েম খান।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের বাড়িতে বিয়ে বন্ধ করে দেওয়া হলেও তার যাওয়ার পরপরই শতাধিক লোকের উপস্থিতিতে বিয়ের কাজ সম্পন্ন হয়। শুক্রবার রাতে জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া পূর্বপাড়া এলাকায় বাল্যবিয়ের এই ঘটনা ঘটে।

একই ইউনিয়নের কাজীপাড়া কৈট্টা এলাকার মৃত কানাই মিয়ার ছেলে রিপনের সঙ্গে গোলড়া পূর্বপাড়া এলাকার অখিল মিয়ার মেয়ের বিয়ে সম্পন্ন হয়। শনিবার দুপুরে রিপনের বাড়িতে ধুমধামে বৌ-ভাতের অনুষ্ঠানও শেষ হয়।

এ ব্যাপারে ধানকোড়া ৬ নং ওয়ার্ড মেম্বার মোনায়েম খান বলেন, 'সামাজিকতা রক্ষার জন্য স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে মেম্বারদের যাওয়া লাগে। এছাড়া মেয়ের বয়স ১৮ বছরের কম হলেও মেয়েটি বিয়ের উপযুক্ত।' তবে ইউএনও অফিস থেকে লোকজন আসার পর মেয়েকে ছেলের বাড়িতে না পাঠানোর জন্য তিনি মেয়ের অভিভাবকদের বলেছেন বলেও জানান।

এসব বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম বলেন, 'বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে শুক্রবার রাতে লোকজন পাঠানো হয়েছিল। প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে কনেকে বরের বাড়ি পাঠাবে না বলে মুচলেকা দিয়েছে কনের অভিভাবক। এছাড়া এই বিষয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্য জড়িত থাকার বিষয়টি প্রমাণ হলে অবশ্যই তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম