লালনের তিরোধান দিবসের অনুষ্ঠান স্থগিত

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ০১:০১আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০১:০১

কুষ্টিয়ার ছেওড়িয়ায় ফকির লালন সাঁইয়ের মাজার কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩০তম তিরোধান দিবস পালন স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার লালন একাডেমি। আগামী ১ কার্তিক (১৭ অক্টোবর) এবারের এ আয়োজন হওয়ার কথা ছিল। রবিবার (৪ অক্টোবর) বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ‘কুষ্টিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭১ জন মৃত্যুবরণ করেছেন এবং বিপুলসংখ্যক মানুষ আক্রান্ত অবস্থায় আছেন। আশঙ্কা করা হচ্ছে, বড় ধরনের গণজমায়েত হলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। পরিস্থিতি বিবেচনায় লালনের মাজার প্রাঙ্গণে প্রতি বছরের মতো এ বছর তিরোধান দিবস পালন করা সম্ভব নয়।’

এ সময় উপস্থিত ছিলেন– জেলা পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন নাহার এবং লালন একাডেমির সদস্য সচিব ও এনডিসি তাইফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পয়লা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক ফকির লালন সাঁইয়ের জীবনাবসান হয়। তার স্মরণে দিনটিতে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই আয়োজন আসছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম