সিলেটে অনুপ্রবেশের পর অপহরণ হলেন ভারতীয় নাগরিক!

সিলেট প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ০২:৫৮আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০৩:০০

সিলেট গরু কেনাবেচার কথা বলে ভারত থেকে সীমান্তের চোরাই পথে ওয়ান্সইম্পিয়ার বিয়াম নামের এক ব্যক্তিকে সিলেটে নিয়ে আসে চোরাকারবারিরা। এরপর তাকে অপহরণ করে শেখঘাট কলাপাড়ার আম্বিয়ার কলোনির সুজিত বিশ্বাসের ঘরে বন্দি করে রাখা হয়। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ক্রাইসিস রেসপন্স টিমি (সিআরটি) পুলিশ কোতোয়ালি থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়েছে। এসময় অপহরণ চক্রের ৪ সদস্যকেও গ্রেফতার করে পুলিশ।

রবিবার (৪ অক্টোবর) ভোরে কোতোয়ালি থানা পুলিশ এই অভিযান চালায়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে একটি ও সীমান্তপথ পাড়িয়ে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট আইনে ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করে। সেদিন দুপুরে ভারতীয় নাগরিকসহ গ্রেফতারদের পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে- জৈন্তাপুর থানাধীন কেন্ডি কাঠাল বাড়ি গ্রামের অর কুমার বিশ্বাসের ছেলে নীল মনি বিশ্বাস (২৫), একই এলাকার অতুল দেবনাথের ছেলে শ্রী দোলন দেবনাথ (২২), একই থানাধীন চাঁনপুর গ্রামের মহানাথ বিশ্বাসের ছেলে সুজিত বিশ্বাস ও শিকার খাঁ গ্রামের মৃত মন নমের ছেলে নিতাই নম (২৮)। এছাড়াও অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করা হয় ভারতীয় নাগরিক ওয়ান্সইম্পিয়ার বিয়ামকে। সে শিলং মেঘালয়ের ল্যাডরিমেবল থানাধীন একই এলাকার ওয়ানশুক বলর ছেলে। তাকে কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছে জৈন্তাপুরের কেন্ডি গ্রামের দেলোয়ার হোসেন দিলু ও রিপন বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, 'অপহরণ ও ভারতীয় নাগরিকের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করে পুলিশ। এসময় পুলিশ বাংলাদেশী ও ভারতীয় নাগরিকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে।'

/এএইচ/

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক